খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক, ১৪৩৩
advertisement

মে মাসে ২৫৯ নারী ও শিশু নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার ৫৯ মেয়েশিশু: মহিলা পরিষদ

Md Abu Sayed
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মে মাসে ২৫৯ নারী ও শিশু নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার ৫৯ মেয়েশিশু: মহিলা পরিষদ

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল উপপরিষদ কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি বছরের মে মাসে নারী ও শিশু নির্যাতনের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংকলিত এই প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে মোট ২৫৯ জন নারী ও মেয়েশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১১৪ জন নারী এবং ১৪৫ জন মেয়েশিশু রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মে মাসে মোট ৭২ জন ধর্ষণ ঘটনার শিকার হয়েছেন, যার মধ্যে ৫৯ জন মেয়েশিশু এবং ১৩ জন নারী। এই সময়ের মধ্যে ৮ জন মেয়েশিশুসহ মোট ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৩ জন মেয়েশিশুসহ ৪ জন এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন ৩ জন মেয়েশিশু। এছাড়া, ২২ জন মেয়েশিশুসহ ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন সহিংসতার শিকার হয়েছেন ১৭ জন মেয়েশিশুসহ মোট ২২ জন। এর মধ্যে ১৩ জন মেয়েশিশুসহ ১৫ জন যৌন নিপীড়নের শিকার এবং ২ জন মেয়েশিশু উত্ত্যক্তের শিকার হয়েছেন। উত্ত্যক্তের শিকার হয়ে ২ জন মেয়েশিশু আত্মহত্যা করেছে। এছাড়া, ৩ জন সাইবার সহিংসতার শিকার হয়েছেন। বিভিন্ন কারণে মোট ৪৬ জন হত্যার শিকার হয়েছেন, যার মধ্যে ১২ জন মেয়েশিশু এবং ৩৪ জন নারী। ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৬ জন মেয়েশিশু ও ১৬ জন নারীসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৬ জন মেয়েশিশুসহ ২৬ জন অপহরণের শিকার হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, মে মাসে আত্মহত্যা, অ্যাসিডদগ্ধ, যৌতুকের কারণে নির্যাতন ও হত্যা, পারিবারিক সহিংসতা, গৃহকর্মী নির্যাতন এবং শারীরিক নির্যাতনের শিকার নারী ও মেয়েশিশুদের বিষয়েও খবর প্রকাশিত হয়েছে।

advertisement
advertisement